বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মেধা যোগ্যতা ও স্বচ্ছতার পরীক্ষায় নতুন পুলিশ নির্বাচনের যাত্রা গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

সেবার ব্রতে চাকরি এই স্লোগানে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই-নিরস্ত্র (নারী/পুরুষ) পদে নিয়োগ-২০২৬ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ—একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে। দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন এবং আগামীকাল (২৬ জুন) সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরিধান করে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, গোপালগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্তকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট গোপালগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin