
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা করার আগে ক্লাবের চলতি সভাপতি আসরাফুল সরকার ও সম্পাদক শাহীন সরকার রঞ্জু’র স্বাক্ষরিত চিঠি দেওয়া হয় তানোর সদর, মুন্নাপাড়া,গাইনপাড়া ও হটাৎপাড়া মহল্লার জনসাধারণের মাঝে।
তানোর উদায়ন ক্লাব কয়েকটি মহল্লা নিয়ে সদর এলাকায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান ক্লাবের অবস্থা জরাজীর্ণ ও বেগতিক ক্লাবের উন্নয়ন ও নতুন কমিটির লক্ষে বৃহস্পতিবার (২৫জুন) তানোর উদায়ন ক্লাব চত্বরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সকলের সম্মতিক্রমে শাহীন সরকার রন্জুকে সভাপতি,দেলোয়ার হোসেন সোহেলকে সম্পাদক ও ইলিয়াস হোসেনকে কোষাধ্যক্ষ করে আগামি তিন বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা হয়। উক্ত সভায় এসব মহল্লার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#