বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পীরগঞ্জে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৭৫ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ-সভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বাবলু রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন। ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, চক্ষু, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin