বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আসন্ন ইউপি নির্বাচনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-৯, আলোচনায় নারী প্রার্থী ও মীরবাড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪ নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এর মধ্যে রয়েছেন রিনা আক্তার নামে একজন নারী প্রার্থী এবং একই মীরবাড়ি পরিবারের দুলাল মীর’রা আপন দুই ভাই, দেলোয়ার মীর ও আবুল হোসেন মীরসহ ১নং ওয়ার্ডে মোট ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী। এ ছাড়াও দেলোয়ার হোসেন সরকার, জিল্লুর, রনি’সহ এখন পর্যন্ত ৯ জন। চেয়ারম্যান পদপ্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনেকেই জানান। তবে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাদের পুরো নামসহ বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা যত্নসহকারে প্রকাশ করবো ইনশাআল্লাহ।

নির্বাচনের সম্ভাব্য সময় যতই ঘনিয়ে আসছে, ততই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনা বাড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার ও সামাজিক আড্ডায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন আলোচনার প্রধান বিষয়-কে হবেন ইয়ারপুর ইউনিয়নের আগামী চেয়ারম্যান?
স্থানীয়দের মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে প্রথমবারের মতো একজন নারী প্রার্থীর চেয়ারম্যান পদে অংশগ্রহণ এবং একই পরিবারের একাধিক সদস্যের প্রার্থী হওয়ার বিষয়টি ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গণসংযোগ ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা বাড়িয়েছেন। তবে নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা নিশ্চিত হয়নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ইয়ারপুর ইউনিয়নে এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে আরও কয়েকজন নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখন দেখার বিষয়, ভোটারদের আস্থা ও সমর্থন অর্জন করে শেষ পর্যন্ত কে বসেন চেয়ারম্যানের আসনে এটাই আকর্ষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin