বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎তিন মাসের ব্যবধানে একই পরিবারে আবারও টার্গেটেড হামলা/ পাইকগাছায় মৃ/ত্যুর মুখে ৭০ বছরের বৃদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।
‎পূর্বের ডাকাতির রেশ কাটতে না কাটতেই পাইকগাছার সলুয়া গ্রামে এবার এক ৭০ বছরের বৃদ্ধার ওপর নেমে এলো বর্বরোচিত হামলা। গভীর রাতে ঘরের ভেতরে ঢুকে সুমিত্রা ঘোষ নামের ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই পরিবারে বারবার এমন লোমহর্ষক ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) যখন ঘুমিয়ে ছিলেন, ঠিক তখনই অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়।
‎আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাঁকে দ্রুত তালা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
‎আহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করেছে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা সুমিত্রা ঘোষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
‎বিভিন্ন সূত্রে জানা যায়, সলুয়া গ্রামের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারটির ওপর এটিই প্রথম আঘাত নয়। এর আগে চলতি বছরের ২৮ মার্চ রাতে এই নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত হানা দিয়েছিল। সে সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
‎পরপর এসব লোমহর্ষক ঘটনায় পুরো পরিবারটি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের মনে এখন একটিই প্রশ্ন— সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? রাতের আঁধারে একের পর এক অপরাধ ঘটে চললেও অপরাধীরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে?
‎এলাকাবাসী ও সুশীল সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পুলিশ প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলব এবং হামলাকারী খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।


‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin