শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০৮ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: কৃষিকে আরও সমৃদ্ধ, পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পাবনার সুজানগরে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।সুজানগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এই ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পাবনার উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আসাদুজ্জামান।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন ও মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ী পাবনার প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) নূরে আলম, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) রাফিউল ইসলাম ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা করে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করাই মূল লক্ষ্য জানিয়ে বক্তারা আরো বলেন, শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণে নয় কৃষিকে বাণিজ্যিক রূপ হিসেবে দিতে হবে। কৃষি ক্ষেত্রে তরুণ উদ্দোক্তা তৈরি করতে হবে। কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করে কম খরচে উৎপাদন বাড়াতে কৃষকদের সাথে কাজ করা ।অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং বিভিন্ন ফিল্ড স্কুলের কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।আায়োজকরা জানান, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং কৃষি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin