মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৪ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে অবৈধ দখলে থাকা প্রায় কোটি টাকার সরকারী সম্পদ উদ্ধার করে সেখানে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়
আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

সোমবার (২২জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের নির্দেশনায় উদ্ধারকৃত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করেন ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। এর আগে গত ১১ই জুন জেলার সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নং খাস খতিয়ানের ৮১৪নং দাগের মাঠ শ্রেণির ০.০১১৫ একর এই ভূমির অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় কোটি টাকার সরকারী সম্পদ উদ্ধার করে সদর সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্টের অভিযানে উক্ত জায়গায় অবৈধভাবে নির্মিত অ সেমিপাকা মার্কেট ভবন উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় কোটি টাকা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন বিআরএস ১ নং খাস খতিয়ানের ৮১৪নং দাগের মাঠ শ্রেণির ০.০১১৫ একর ভূমির অবৈধ দখলে নিয়ে সেখানে ঘর উত্তোলন করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। পরে বিষয়টি সদর উপজেলা প্রশাসন অবগত হওয়ার পর জেলা প্রশাসক স্যারের নির্দেশ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়।

উদ্ধারকৃত সরকারি এই ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে ২২জুন সোমবার বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ​সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম- জানান সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ ব্যাপারে তিনি উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গের সহযোগীতা প্রত্যাশা করেন।

স্থানীয় মনে করেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবৈধ দখলমুক্ত জমিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার এবং সবুজায়নের মাধ্যমে টেকসই পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা। তারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি জমি সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পরামর্শ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin