সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-সিফাত (১৮), পিতা: মো. জয়নাল, মাতা: শাহনাজ, জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া; মো. মমিন শেখ (১৮), পিতা: মো. মোবারক শেখ, মাতা: মোছা. নাছরিণ বেগম, গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকায়, বর্তমানে জামগড়ায় সোহেলের বাসার ভাড়াটিয়া; এবং মো. সুমন শেখ (১৮), পিতা: মো. দেলোয়ার শেখ, মাতা: মোছা. মিনা খাতুন, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত মো. জাকির হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন, ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মমিন তাকে জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে অবস্থিত সিফাতের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ সময় পলাতক অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগীর মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ ও সঙ্গীয় ফোর্স জামগড়া প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকা থেকে সিফাত, মমিন ও সুমনকে গ্রেফতার করে। পরে তাদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin