
মো.দেলোয়ার হোসেন বাবু,
জয়পুরহাট গোয়েন্দা শাখা, ডিবি, পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ জুন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়া চাপর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এস,আই, নিরস্ত্র, মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ এস আই, নিরস্ত্র, মো. সাজেদুর রহমান, এ এস আই আসাদুজ্জামান, এ এস আই, নিরস্ত্র, মো. সোহেল রানা এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় কাশিয়া চাপর গ্রামের রুস্তম আলীর চাতাল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ মোঃ মাহবুব ইসলাম, ২৭, পিতাঃ আব্দুল মজিদ, গ্রাম: পূর্ব সুন্দরপুর, থানাঃ জয়পুরহাট সদর, জেলাঃ জয়পুরহাট।
মোঃ সালাউদ্দিন, ৩২, পিতাঃ আব্দুস সালাম, গ্রাম: কেন্দুল নয়াপাড়া, থানা: পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে।
সচেতনতামূলক বার্তাঃ মাদক শুধু একজনকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ ধ্বংস করে। ইয়াবা, হেরোইন, ফেনসিডিল—যে নামেই ডাকেন, এটি মৃত্যুর টিকিট। মাদকের সাথে জড়াবেন না, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেবেন না। আপনার সন্তান, ভাই, প্রতিবেশী মাদকের দিকে যাচ্ছে—এমন সন্দেহ হলে থানায় বা ৯-এ তথ্য দিন। মাদকমুক্ত জয়পুরহাট, মাদকমুক্ত ক্ষেতলাল গড়তে পুলিশকে সহযোগিতা করুন।