রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে নিরীহ এক সাবেক বিজিবি কর্মকর্তার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম শেখ (৬৫)।

শনিবার (২০ জুন) বেলা
১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।অভিযোগকারী নুরুল ইসলাম (৬৫) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

তিনি জানান, পাটগাতি ইউনিয়নের ১৪৪ শ্রীরামকান্দি মৌজায় আর‌এস খতিয়ানের ৭০৮ নং এর ২৬৫৮ দাগের ১.৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগে ১৪ শতাংশ সহ মোট ১একর ৪৫ শতাংশ জমির মধ্যে ২৩ শতাংশ ক্রয় করি। যা বিগত ৩০ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু এক‌ই গ্রামের মৃত আব্দুর রহমান শেখ এর ৪ ছেলে শফি মাহমুদ, জিয়ারুল, সেনা সদস্য মনিরুল, জাকিরুল সহ আরো কয়েকজন মিলে আমার ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে আসছে। নুরুল ইসলামের অভিযোগ, আমার সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শফি মাহমুদ ও তার ভাইয়েরা অবৈধভাবে এই অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি এ জায়গা থেকে কয়েকটি গাছ কাটা নিয়ে পুনরায় চরম আকার ধারণ করেছে।

তিনি বলেন, আমি এই জমিতে ২৫ বছর আগে ২৫০ টি গাছ লাগাই। সেই গাছ এখন ব্যবহার উপযোগী হ‌ওয়ায় আমি স্থানীয় গাছ ব্যবসায়ী মিরাজ শেখের কাছে বিক্রি করি। পরে সেই গাছ কেটে নিতে গেলে তারা বাঁধা প্রদান করে। পরে আমি বাঁধা দিতে গেলে আমাকে মিথ্যা মামলা দেওয়ার ভীতি প্রদর্শন সহ প্রাণে মারার হুমকি দেয়। পূর্বেও এই জমি নিয়ে বিরোধের জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে চরমভাবে আঘাত করা হয়। আমি এক রকম মৃত্যুর হাত থেকে ফিরে আসছি। আমি নিরুপায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করলেও সুষ্ঠু কোনো সমাধান পাইনি।

বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলে জানান অবসরপ্রাপ্ত ঐ বিজিবি কর্মকর্তা। সংবাদ সম্মেলনে নিজের জমি নির্বিঘ্নে ভোগ দখল ও নিরাপত্তা নিশ্চিত করণে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin