রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

প্রান্তিক কৃষকদের মাঝে ব্রিধান -১০৩ এর বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার বটিয়াঘাটায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রিধান -১০৩ এর বীজ বিতরণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে ১৯ জুন শুক্রবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিনামূল্যে ধান বীজ বিতরণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুন্নবী, উপ সহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস, লিডার্স এর টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস , সিএম অরূপ সরকার ও শরিফা খাতুন।
উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান। সাফল্যের ধারাবাহিকতায় এবারও জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রিধান -১০৩ বিতরণ করা হয়েছে।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin