রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বাবুগঞ্জের মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ Time View

বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ছয় মাসব্যাপী ফ্রি আমিনশিপ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ বাকের, ক্যাশিয়ার আবু তালেব এবং সাংগঠনিক সম্পাদক হানিফ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদ দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ফ্রি আমিনশিপ প্রশিক্ষণ, ফ্রি সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, হুইলচেয়ার ও রিকশা বিতরণ, অসহায় পরিবারের বিয়েতে সহযোগিতা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, ঘর নির্মাণে সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা, মেডিকেল ও চক্ষু ক্যাম্প, ওষুধ বিতরণ, শীতবস্ত্র, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, কোরআন শিক্ষা কার্যক্রম, শিক্ষা উপকরণ বিতরণসহ নানা মানবিক উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin