রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সহকারী কমিশনার শিবু দাশের নেতৃত্বে মা/দকবিরোধী অভি/যান, দুজনের কারা/দণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পেঁয়াজ হাট এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে দুই মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
জানা গেছে, বুধবার (১৭জুন) সন্ধ্যায় শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বানেশ্বর পেঁয়াজ হাট এলাকা থেকে রাকিব (২৭) ও পাপ্পু (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “মাদক ও অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ নির্মূলে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin