রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৭ Time View

‎পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রি ধান -৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।
‎ উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স বীজ ধান বিতরণ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির আওতায় ১৭ জুন বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের ৩৫ জন সহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষক কে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।
‎ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা ও পীযুষ কান্তি মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ , মোঃ আব্দুল্লাহ , স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, একাউন্ট অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা। এসময় ইউপি সদস্য ও এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
‎উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin