রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল সমর্থক দল।
খেলাটি ঘিরে পুলিশ লাইন্স মাঠে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচে ব্রাজিল দল প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায়। বিরতির পর আরো দুটি গোল করে তারা নিজেদের আধিপত্য ধরে রাখে এবং জয় নিশ্চিত করে। অন্যদিকে আর্জেন্টিনা দল ব্যবধান কমানোর জন্য একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে রানার্সআপ হয় আর্জেন্টিনা সমর্থক দল।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত অতিথি, দর্শক এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন অতিথিরা। পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin