রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃ/ত্যুর ঘটনায় তদন্ত শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪২ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন।

জানা গেছে, সম্প্রতি আদর্শ ক্লিনিকে চিকিৎসা ও প্রসবসংক্রান্ত সেবা গ্রহণের সময় এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু হয়। পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার রাতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্তের স্বার্থে ক্লিনিকটির অপারেশন থিয়েটার ও লেবার রুম সাময়িকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “একাধিক মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ওটি ও লেবার রুম বন্ধ থাকবে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে পরপর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin