শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নি/খোঁজ ; এক মাসেও মে/লেনি সন্ধান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯৭ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
গত এক মাসে ও সন্ধান মেলেনি খুলনার পাইকগাছার নিখোঁজ ঢেউ সংস্থার নির্বাহী পরিচালক সুকান্তি সরকারের। গত ৫ মে সংস্থার অডিটের কাজে ঢাকায় যান পরিচালক সুকান্তি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ সুকান্তি উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণমল্লিক গ্রামের জয়দেব সরকারের ছেলে। এতদিনে ও খোঁজ না পাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে তার পুরো পরিবার।
স্ত্রী স্মৃতি সরকার বলেন আমার স্বামী একজন নিরীহ ভদ্র মানুষ। কারোর সাথে তার কোন বিরোধ নাই। সুকান্তি এলাকার হেলথ, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি ঢেউ নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ছিল। গত ২৬-০৪-২০২৬ তারিখে ঢাকার মালিবাগের আরিফ এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান থেকে সংস্থার অডিটের জন্য তাকে চিঠি দিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে। সে মোতাবেক ৫ মে সকাল সাড়ে ১০ টাকার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সুকান্তি। খুলনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় পৌঁছে ফোনে বিষয় টি নিশ্চিত করে। এরপর তার সাথে যোগাযোগ করতে গেলে তার ব্যবহৃত মোবাইল টি বন্ধ পাওয়া যায়। এর আগে ও সে অডিটের কাজে একাধিকবার ঢাকায় গিয়েছে কিন্তু কখনো এমনটি হয়নি। তবে সংস্থার কাছে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা পাওনা এবং এলাকার বহু মানুষের কাছে সংস্থার বিপুল পরিমাণ ঋণের টাকা পাওনা রয়েছে। এবং এনিয়ে সুকান্তির সাথে গ্রাহকদের সাম্প্রতিক সময়ে ঝামেলা তৈরি হয়েছে বলে এলাকার অনেকেই বলছেন। যদিও সুকান্তির সাথে গ্রাহকদের ভালো সম্পর্ক রয়েছে বলে তার পরিবার দাবি করেছেন।
ভাই অবন্তী কুমার সরকার বলেন সুকান্তির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং তার পরণে কালো প্যান্ট ও নীল গেঞ্জি ছিল। এ ঘটনায় র‍্যাবের মহাপরিচালক, র‍্যাব -১০ এর অধিনায়ক ও মহা পুলিশ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ এবং যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৯১৩, তারিখ ০৯-০৫-২০২৬। এতদিনে ও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ও দুই কন্যা সহ পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছে। যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে তার পরিবার, যাত্রাবাড়ী থানা অথবা পাইকগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার।

প্রেরক
ইমদাদুল হক
পাইকগাছা, খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin