রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী রিনা আক্তার জ/নপ্রিয়তার শীর্ষে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৯ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আশুলিয়া থানা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোছাঃ রিনা আক্তার।

জানা গেছে, আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অলিতে-গলিতে চায়ের দোকানে এখন তাকে ঘিরেই চলছে নানা আলোচনা। ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবার রিনা আক্তারকে অভিভাবক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে প্রস্তুত। রিনা আক্তার একজন নারী হিসেবে পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি। দীর্ঘ পথচলায় তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী করে। বিশেষ করে এলাকার অসহায় গরিব ও দুস্থ মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় সহযোগিতা করে থাকেন।

​এলাকাবাসীর দাবি, ইয়ারপুর ইউনিয়নকে একটি আধুনিক উন্নত এবং নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নারী চেয়ারম্যান পদপ্রার্থী রিনা আক্তারের কোনো বিকল্প নেই।

রিনা আক্তার জানিয়েছেন পরিবার ও সমাজে মাদক ভয়ংকর অবস্থা সৃষ্টি করছে, এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন তিনি। এই সমাজকে মাদকের ভয়ানক গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি করতে তার অবদান সর্বজনস্বীকৃত। মূলত বড় ধরনের সমস্যা হলো সামান্য বৃষ্টিতে এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই জলাবদ্ধতা নিরসনে কাজ করতে সবার সমর্থন ও সহযোগিতা চান তিনি।

​স্থানীয় এক বাসিন্দা জানান, রিনা আক্তার একজন সৎ মানুষ। তিনি শুধু ভোটের সময় নয় সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকেন আমরা এমন একজন মানুষকেই আমাদের চেয়ারম্যান হিসেবে চাই, যিনি নিজের স্বার্থের চেয়ে জনগণের কল্যাণকে বড় করে দেখেন আর ইয়ারপুর ইউনিয়নে এই প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী রিনা আক্তার জনপ্রিয়তার শীর্ষে আছেন।

​নিজের প্রার্থীতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিনা আক্তার বলেন, ​আমার মূল লক্ষ্যই হলো ইয়ারপুর ইউনিয়নকে একটি সুন্দর, আদর্শ, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। জনগণের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনই আমার মূল শক্তি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এবং এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি ইয়ারপুরবাসীর সেবক হয়ে ভালো কাজ করে যাবো ইনশাআল্লাহ।

​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ইয়ারপুর ইউনিয়নের সাধারণ মানুষ তরুণ সমাজ ও ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের মধ্যে রিনা আক্তারকে নিয়ে উদ্দীপনা তত বাড়ছে।

এলাকার সচেতন মহলের ধারণা, এবারের নির্বাচনে সততা ও সমাজসেবার মাপকাঠিতে ইয়ারপুর ইউনিয়নবাসী ইয়ারপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিনা আক্তারকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin