
হারুন অর রশিদ।।
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
টেংরা আজবপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা আজবপুর গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেছেন, তাঁর শ্যালিকা আছিয়া ও ভায়রা আব্দুল কাদিরের নিকট থেকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি শুনে আসছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এতিম শ্যালিকাকে নিজের আপন বোনের মতো স্নেহ-ভালোবাসায় লালন-পালন করেছিলেন আব্দুল কুদ্দুস। শুধু তাই নয়, তাঁর ভবিষ্যতের কথা চিন্তা করে যথাযথভাবে বিয়ের ব্যবস্থাও করেছিলেন তিনি। কিন্তু সময়ের ব্যবধানে সেই আত্মত্যাগ ও স্নেহের স্মৃতি যেন ম্লান হয়ে গেছে। বর্তমানে অর্থ সংক্রান্ত টাকার স্টাম্প লেনাদেনা হলেও, টাকা ফেরত দেওয়ার সময় স্টাম্প ফেরত না নেওয়ার কারণে আবার ও টাকা দাবি করে আসছে শ্যালিকা ভায়রা উভয়ে। সেই বিরোধকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি সাথে জীবন নাশের হুমকি দিয়ে আসছে টেংরা বাজার ব্যবসায়ী আব্দুল কদ্দুস এর পরিবারের লোকজনকে।
এ অবস্থায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সুনামগঞ্জে একটি মামলা দায়ের করেছেন।
ব্যবসায়ী আব্দুল কুদ্দুস এর স্ত্রী শাহানারা বেগম বলেন, আমার ছোট বোন আছিয়াকে আমিও আমার স্বামী লালন-পালন করে নিজের টাকা খরচ করে বিয়ে দিয়েছি। বাড়িঘর করে দিয়েছি। এখন আমাকে ও আমার পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি দিয়ে আসছে।