শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
জমিজমা নিয়ে বিরো-ধের জেরে ছোট ভাইয়ের কো-পে বড় ভাই নিহ-ত ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পা-চারকারী আ-টক, জ-ব্দ প্রাইভেট কার লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট প্রতি-কূলতা জয় করে উচ্চশিক্ষিত দুই মান্তা তরুণ-প্রশাসনের সম্মাননা মা-দক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস

দিনাজপুরে ২৫০০ পিস ইয়া/বাসহ মাদ/ক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৪১ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাসায় ৮ জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৪) কে ২৫০০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন মাহানপুর মধুডাঙ্গী গ্রামের আলী আকবরের ছেলে ও সৈনিকলীগের স্থানীয় নেতা।

এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জয়নাল আবেদীনের বাড়ি তল্লাশি করে তার শয়ন ঘরের বিছানার নীচ থেকে উল্লেখিত ২৫০০ পিস ইয়াবা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকার বেশী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদার রহমান বাদী হয়ে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণীয় ১০ (খ) ধারায় মামলা করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত জয়নাল আবেদীনের কর্মকাণ্ডের উপর নজরদারি ছিলো। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin