বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বৃদ্ধাশ্রম পরিদর্শনে পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। পরিদর্শনকালে তিনি সেখানে অবস্থানরত প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের জীবন অভিজ্ঞতা, স্মৃতি ও অনুভূতির কথা শোনেন তিনি। শিবু দাশ বলেন, “প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে উপলব্ধি করেছি, বয়স বাড়লেও ভালোবাসা, সঙ্গ এবং আন্তরিকতার প্রয়োজন কখনো শেষ হয় না। তাদের অনেক না-বলা গল্প ও আবেগ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”তিনি আরও জানান, বৃদ্ধাশ্রমের বাসিন্দারা তার কাছে কয়েকটি ছোট ছোট আবদার করেছেন। সেসব আবদার পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পরিদর্শন শেষে শিবু দাশ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি প্রবীণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সুযোগ হলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়ানো উচিত। তাদের মুখের একটুখানি হাসিই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।স্থানীয়দের মতে, প্রবীণদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin