রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লা/শ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৫ Time View

কে এম সোয়েব জুয়েল।।

নিখোঁজের দুইদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের নির্জন এলাকার একটি পুকুর থেকে রেজাউল হাওলদার (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার। যুবক রেজাউল ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানিয়েছেন-পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন-গত শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানিয়েছেন-রবিবার (৭ জুন) সকাল সাতটার দিকে তিনি তার পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে সে (গ্রামপুলিশ) স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

গ্রামপুলিশ রাসেল মৃধা জানিয়েছেন-ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin