রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলবাড়িয়ার সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনকে নিয়ে ষ/ড়যন্ত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৬ Time View

চীফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশলে ষড়যন্ত্র করা হয়েছে বলে জানিয়ে প্রচারিত একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে| এক বিবৃতিতে শাহীনুর মল্লিক জীবন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে জুয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে| তিনি দাবি করেন, প্রচারিত ছবিতে তাকে দেখানো হলেও সেটি বিকৃত, সম্পাদিত বা কৃত্রিমভাবে ˆতরি করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই|তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি ¯^ার্থাšে^ষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে| এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি|”শাহীনুর মল্লিক জীবন সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য| একই সঙ্গে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান| ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক-আখতারুল আলম ফারুককে উক্ত ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন- শাহীনুর মল্লিক জীবন ছাত্রদলের রাজনীতি থেকে সক্রিয়ভাবে আজ ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত কর্মকান্ড পরিচালনা করে আসছেন এবং আসন্ন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন প্রার্থী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করবেন আশাবাদ ব্যক্ত করেন| তার এহেন ভাল কর্মকান্ডে ঈর্ষান্নীত হয়ে তার প্রতিপক্ষ লোকজন সামাজিক ভাবে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মানহানীকর ও উদ্দেশ্য প্রনোদিত পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন| বিএনপি’র স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মামুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম বাদল দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও শমসের আলী ফুলবাড়ীয়া পৌর বিএনপি’র আহ্বায়ক এবং শুভানুধ্যায়ীরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সত্যতা যাচাই করে তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin