রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

যুবককে অ/পহরণ করে নি/র্যাতন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

পূর্ব বিরোধের জেরধরে এক যুবককে অপহরণ করে নির্জনস্থানে নিয়ে শারিরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে পদবিহীন এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার যুবক সিফাত সরদার (২৬) বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্লগ্রাম এলাকার কবির সরদারের ছেলে।

শনিবার (৬ জুন) দুপুরে নির্যাতনের শিকার যুবকের ভাই কাওসার হোসেন জানিয়েছেন, গত দুইমাস আগে উত্তর বিল্লগ্রাম এলাকায় বালু ভরাটকে কেন্দ্র স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে গৌরনদী উপজেলা যুবদলের পদবিহীন নেতা জামান শরীফের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় বিল্লগ্রাম বাজারে জামান শরীফের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে সিফাত সরদার উপস্থিত ছিলো। মিছিলে অংশগ্রহন করার জেরধরে সিফাতের ওপর ক্ষিপ্ত ছিলো যুবদল নেতা জামান শরীফ।

তিনি আরও বলেন, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত নয়টার দিকে ঢাকায় যাওয়ার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে বাসের টিকিট ক্রয় করতে যায় সিফাত। সেখানে আগে থেকে অবস্থান করছিলো জামান শরীফ। এসময় সিফাতকে দেখামাত্র জামান ও তার সহযোগিরা তাকে (সিফাত) জোরপূর্বক অপহরণ করে শারিরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সিফাতকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত জামান শরীফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin