সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভি/যানে ৮০ কেজি গাঁ/জা উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে শহরের কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০ কেজি। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকের চালানটি কারা সেখানে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে,
মাদক চোরাচালানকারী চক্রের সাথে জড়িতদের সনাক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত মাদকের বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin