বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরো/ধের জেরে প্রতিপক্ষের দায়ের করা মা/মলায় মুদি ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪৩ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ফরহাদ হোসেন (৩৮) উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দুপুরে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে। তিনি হামলা, মারধরের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, মারধরের অভিযোগে গত ৩০ মে ভুক্তভোগী আব্দুল খালেক (৩৮) বাদী হয়ে ৫ জনকে আসামি করে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin