সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৪জুন) বিকেলে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন,
“ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমীর মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তানোর উপজেলা শাখার সেক্রেটারি দেবানন্দ বর্মন এবং হিন্দু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক পরিষদ তানোর উপজেলার সভাপতি দর্শনাথ দাস ও মাহাবুর চৌধুরী প্রমুখ।
এদিন সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিগণ তাদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin