রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর রোধে ঐক্যবদ্ধ গ্রাহক ও ব্যবসায়ীদের মান/ববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৫ Time View

জি এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আস্থা ও স্বার্থ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহ:বার সকাল ১১টায় ব্যাংকের সামনে সড়কে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক সচেতন গ্রাহক,ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে এ কর্মসূচী পালিত হয়।এ সময় বক্তব্য দেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন,সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক,একলাছুর রহমান শাহীন,থানা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম মজনু,নাসির উদ্দিন মাস্টার,কে.এম আমিনুল ইসলাম হেলাল,মজনু মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক প্রতিনিধিরা।
এ সময় বক্তারা অভিযোগ করেন,একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কিছু অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজসে ঘুড়কা শাখা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন,ডিপোজিট গ্রাহকদের লিখিত অভিযোগ,মতামত এবং সরেজমিন বাস্তবতা উপেক্ষা করে স্থানান্তরের প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান শাখাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ী সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শাখাটি অন্যত্র সরিয়ে নেয়া হলে গ্রাহকদের লেনদেনে ভোগান্তি বাড়বে, নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে এবং ব্যাংকের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়বে।
তারা অনতিবিলম্বে শাখা স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বন্ধ করে পূর্বের স্থানেই ঘুড়কা শাখা বহাল রাখার জন্য অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে সলঙ্গাবাসীর পক্ষ থেকে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin