রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

গোপালগঞ্জে তী/ব্র গরমে ছাতা ও হাতপাখা বি/তরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা।

বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় পানি, ছাতা এবং হাতপাখা বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইউনিটের সদস্যরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মঠ মানুষেরা বিপাকে পড়েছেন। তাই তাদের কষ্ট চিন্তা করে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার হাতপাখা বিতরণ করা হলো। এ ছাড়া আগামী এক সপ্তাহ জেলার বিভিন্ন স্থানে ছাতা, পানি ও হাতপাখা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin