রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পোরশায় মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁ/জা উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৮ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

অদ্য ০৩/০৬/২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নওগাঁ জেলার পোরশা থানাধীন বিষ্ণুপুর গ্রামস্থ জনৈক সালাম চৌধুরীর মালিকানাধীন আম বাগানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পোরশা থানা পুলিশ।

অভিযানকালে থানা পুলিশের সঙ্গীয় অফিসার ও ফোর্সের উপস্থিতিতে মাদক বিক্রয়রত অবস্থায় দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো—
১) মোঃ আল আমিন (১৯), পিতা মোঃ সেতাবুর, গ্রাম: শ্রীকৃষ্ণপুর, থানা: পোরশা, জেলা: নওগাঁ।
২) মোঃ মেহেদী হাসান (২০), পিতা সানাউল্লাহ, গ্রাম: বিষ্ণুপুর, থানা: পোরশা, জেলা: নওগাঁ।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গীর ডান কোচ ও প্যান্টের পকেট হতে মোট ২৫ (পঁচিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত) অনুযায়ী যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পোরশা থানা উপজেলা ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin