রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পাইকগাছার যাত্রীবাহী বাস খুলনার গুটদিয়ায় পুকুরে ; নি/হত -১

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫২ Time View

‎
‎ পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।
‎পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস খুলনার গুটদিয়ায় পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। নিহত দিনমজুর ছাইদুর রহমান ছাইদ (২৫) পাইকগাছার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।
‎খুলনা জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডল বলেন ৩ জুন বুধবার সকাল ৮ টায় পাবনা- ব-১৮২ নং যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে সকাল পৌনে ১০ টার দিকে বাসটি খুলনার ডুমুরিয়ার গুটদিয়ায় পৌছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা জানান নিহত ছাইদুর পেশায় একজন দিনমজুর। সকালে সে বাস যোগে খুলনা হয়ে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin