রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

গোদাগাড়ীর রাজাবাড়ী চেকপোস্টে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলিসহ আ/টক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩২ Time View
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্রে বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক তরুণী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। এতে অংশ নেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামও। অভিযানে প্রাইভেটকারের ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সাথে জড়িত থাকায় এক তরুণীসহ ২ জনকে আটককরা হয়েছে। আটককৃতরা হলেন, দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। দুলাল কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা। সানজিদার বাড়িও একই এলাকায় বলে জানিয়েছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল বলে একটি সূত্রমতে জানা গেছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশ।

মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার পর বুধবার আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোঃ হায়দার আলী,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin