বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

খু/ন হওয়া যুবদল নেতার পরিবারের সঙ্গে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২৯ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার বেলা ১১ টায় উপজেলার নাচনমহল এলাকায় আমিনুল ইসলাম বাবুর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি নিহতের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। তিনি নিহতের বাবা মাসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। বাবা আলমগীর হোসেন কান্নাজড়িত কন্ঠে- নৃশংসভাবে তার ছেলেকে হত্যার বর্ণনা দেন। তিনি সন্তান হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ সময় রফিকুল ইসলাম জামাল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ইউনিয়ন যুবদল নেতা দুর্বৃত্তদের হাতে নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে পুলিশের প্রতি আহবান জানান তিনি। এসময় জেলা ও উপজলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৪ মে দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের একটি পুকুর থেকে নাচনমহল ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম বাবুর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।এসময় তার মাথা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা যায়। তার হত্যাকান্ডের পর থেকেই দোষীদের গ্রেফতার ও বিচারের মুখোমুখির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ জানিয়ে আসছেন তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin