রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

‎২০২৭ সালের পর পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না- এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৪ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।
‎খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন দৈনন্দিন জীবনে বিদ্যুতের কোন বিকল্প নাই। কল কারখানা থেকে শুরু করে কৃষি কাজ এবং বাসাবাড়িতে প্রতিদিন বিদ্যুতের প্রয়োজন হয়। তিনি বলেন জাতীয় গ্রীডের সরবরাহের উপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নির্ভর করে। জাতীয় গ্রীডে সমস্যা হলে এর প্রভাব সবখানেই পড়ে। এমপি আবুল কালাম আজাদ আরো বলেন কৃষি উৎপাদন বৃদ্ধি সহ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা দরকার। এজন্য বিদ্যুতের উৎপাদন বাড়ানো যেমন দরকার, বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ের ব্যাপারে ও আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি পূর্বের তুলনায় বর্তমানে লোডশেডিং অনেকাংশে কমে এসেছে। তবে দুরত্ব লাইনের কারণে কোথাও ত্রুটি হলেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। তিনি বলেন ২০২৭ সালের পর নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রায় বিদ্যুতের কোন সমস্যা থাকবে না। পাইকগাছায় পাওয়ার গ্রীডের নির্মাণ কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং কয়রায় একটি উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। আশা করছি ২০২৭ সালের মধ্যে এগুলো বাস্তবায়ন হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
‎তিনি ১ জুন ৩৩/১১ কেভির আওতায় পাইকগাছা উপজেলা সদরের ২০/২৮ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র পরিদর্শন ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মতবিনিময়কালে এসব কথা বলেন।
‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ পরিচালক অঞ্জন কুমার সরকার, এজিএম ইলিয়াস পাটোয়ারী, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহআলম, জুনিয়র ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, লাইনম্যান মন্টু কাঞ্জি লাল, পৌর জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, জামায়াতের মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জামায়াত নেতা মুহাম্মদ শফিয়ার রহমান, ফিরোজ আহমেদ, মুজাহিদুল ইসলাম, তামিম রায়হান ও আল মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin