রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

টুঙ্গিপাড়ায় জমিজমা সংক্রান্তে বিরো/ধের জেরে হাম/লায় আহ/ত-২

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০৯ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে। আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিঙ্গিপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর বটতলা এলাকায় মারুফ শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত একটি ভিভো-০৭ অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

পরে খবর পেয়ে আহতদের স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত নাসির শেখের স্ত্রী সাবিনা বেগম নিজে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি রামচন্দ্রপুর গ্রামের ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নাম উল্লেখ করেছেন।

তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin