রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

ঈদ আনন্দে মুখর নাইমুড়ির স্বপ্ন বিলাস রিসোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আনন্দ,বিনোদন আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন নাইমুড়ির ‘স্বপ্ন বিলাস কফি হাউজ এন্ড রিসোর্ট সেন্টার’। ঈদের আনন্দকে ঘিরে কয়েক দিনের জন্য এটি যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত উৎসবের মিলনমেলায়।
ঈদের দিন বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয় দর্শনার্থীদের আগমন।এরপর টানা তিন-চার দিন ধরে দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভীড়ে সরগরম ছিল পুরো এলাকা।শিশু, কিশোর,তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
ঈদের দিন ব্যস্ততার কারণে যারা বের হতে পারেননি,তারা পরবর্তী দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন এই বিনোদনকেন্দ্রে।খোলা আকাশ,নির্মল বাতাস ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে কিছুটা স্বস্তি খুজে নিতে হাজারো মানুষের সমাগম ঘটে এখানে।কেউ পরিবার নিয়ে,কেউ বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এসে উপভোগ করেন ঈদ-পরবর্তী অবকাশ।
দর্শনার্থীদের একজন বলেন,“ঈদের ছুটিতে একটু ঘুরতে এসেছি।খোলা পরিবেশে পরিবার নিয়ে সময় কাটিয়ে খুব ভালো লাগছে।” অনেকে আবার লাচ্চি,ফুচকা,চটপটি ও বিভিন্ন ঠান্ডা পানীয় উপভোগ করতে করতে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হন।
স্বপ্ন বিলাসে ঘুরতে আসা বিনোদনপ্রেমী রেখা,রিয়া,রত্না ও শ্যামলী জানান, ঈদের ছুটিতে নিজেদের মতো করে কিছুটা সময় কাটানোর জন্যই তারা এখানে এসেছেন।মনোরম পরিবেশে বসে আড্ডা ও আনন্দে সময় কাটছে তাদের।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়,দর্শনার্থীদের জন্য মানসম্মত ও সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন চাইনিজ ফুড আইটেমেরও ব্যবস্থা রয়েছে।আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে স্বপ্ন বিলাস কফি হাউজ এন্ড রিসোর্ট সেন্টার।
কর্তৃপক্ষ আরও জানায়, পরিবার-পরিজন,বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মানসম্মত,সুস্বাদু খাবার উপভোগের জন্য মহাসড়কের নাইমুড়ি এলাকায় এটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।তারা সকলকে এই মনোরম পরিবেশ ও সেবার অভিজ্ঞতা নিতে আমন্ত্রণ জানান।
সব মিলিয়ে ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে নাইমুড়ির স্বপ্ন বিলাস কফি হাউজ এন্ড রিসোর্ট সেন্টার পরিণত হয়েছিল আনন্দ,আড্ডা আর স্মৃতিময় মুহূর্তের এক প্রাণবন্ত মিলনমেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin