রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

মহেশপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৫৮ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

৩০ মে বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে, ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খাঁন এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মতি জ্ঞাপন করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড,মোঃ নান্নু মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন মহি, মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসলাম পার্ভেজ লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, সহ সভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভুইয়া, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী, মহেশপুর উপজেলা কৃষকদল আহবায়ক মেহেদী হাসান, ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া প্রমুখ। এসময় ফতেপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি / সম্পাদক সহ দলীয় অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সকল বক্তারা বলেন মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হতো না, তাই সেই মহান ব্যক্তি ও তাহার সহধর্মিণী সাবেক ৪ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বিশেষ দোয়া মোনাজাত করা সহ তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin