বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

কাশিয়ানীতে পূর্ব শত্রু/তার জেরে ঈদের দিন চাচা- ভাতিজাকে পি/টিয়ে আহ/ত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৯নং পু্ইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সত্তোরোর্ধ্ব বয়োঃবৃদ্ধ চাচা ও আপন ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহতরা বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (৪৬) এর ওপর গত বৃহস্পতিবার ঈদের দিন (২৮ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে হামলার এ ঘটনা ঘটে। তিনি মোড়ের একটি চায়ের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন বলে অভিযোগ করেন।
আহত রিয়াজ মোল্লা জানান, তাদের এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। কিছুদিন আগে তার পুকুর থেকে ইলেকট্রিক শক লাইটের মাধ্যমে মাছ চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরার পর তিনি কাশিয়ানী থানায় মাছ চুরির একটি মামলা দায়ের করেন। সেই মামলার জেরে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিলো।
তার অভিযোগ, ঘটনার দিন লাভলু মোল্লার নেতৃত্বে তার ছেলে গণি মোল্লা, ইয়াসিন সিকদার, ইসরাইল সিকদার সহ আরো ৪-৫ জন দেশীয় অস্ত্র, দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এদিকে, ভাতিজার ওপর হামলার খবর শুনে স্থানীয় মসজিদ থেকে ঘটনাস্থলে সত্তোরোর্ধ্ব চাচা ওমর আলী মোল্লা দ্রুত বাঁচাতে গেলে তার হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে ওমর আলী মোল্লাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় তিনিও গুরুতর আহত হন।

পরে স্বজনেরা আহত দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin