রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

অতিরিক্ত ভা/ড়া আদায়, হা-তেনাতে ধরলেন ময়মনসিংহ সিটি প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে হঠাৎ ময়মনসিংহ নগরীর ব্রীজ মোড় বাস টার্মিনাল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

সুত্র মতে-ঈদকে কেন্দ্র করে ঘরমুখো,কর্মমুখো ও স্বজনদের খোজ খবর নিতে বের হওয়া মানুষের ঢল নেমেছে ময়মনসিংহের অন্যতম ব্যস্ত সড়ক পথ নগরীর ব্রীজ মোড়,মাসকান্দা বাস টার্মিনাল, টাঙ্গাইল বাস টার্মিনালসহ টাউনহল সিএনজি মাহিন্দ্র স্টেশনে। সে সুযোগেই যাত্রীদের কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত ভাড়া আদায় করছে যানবাহনগুলোর চালকরা। অতিরিক্ত ভাড়া আদায়, যানজট আর যাত্রীদের হয়রানির খবরে হঠাৎ নগরীর ব্রীজ মোড় এলাকায় পর্যবেক্ষণে গিয়ে অতিরিক্ত ভাড়ার টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসন রুকুনোজ্জান রোকন। ছদ্মবেশে পরিচালিত নজরদারিতে দেখা যায়, ৪০ টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা।

শুক্রবার (২৯ মে) বিকালে নগরীর ব্রীজ মোড়ে
সিটি করপোরেশনের প্রশাসক সাধারণ যাত্রীর ছদ্মবেশে নজরদারির দায়িত্ব পালন করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত হয়ে যাত্রীদের সাথে আলোচনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিজে অবগত হয়ে চালকদের কঠোর হুশিয়ারি প্রদান করেন। নজরদারিতে ধরা পড়ে, ঈদের ভিড়কে পুঁজি করে টার্মিনালে টিকিট বিক্রির দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রকাশ্যেই জনপ্রতি অর্ধ শতাধিক টাকা অতিরিক্ত আদায় করছেন। অনেক যাত্রী প্রতিবাদ করলেও জোরপূর্বক বেশি টাকা নেয়া হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়ার পর টিকিট বিক্রেতাদের কড়া হুশিয়ারি প্রদান করে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন।পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। একইসঙ্গে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের যানবাহন পরিদর্শন দপ্তর সুত্র জানিয়েছে , ঈদযাত্রাকে কেন্দ্র করে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য আমরা কঠোর নজরদারিতে আছি। আজ প্রশাসক মহোদয়ের গোপন অভিযানে অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ মিলেছে। ভবিষ্যতে এমন অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে জড়িতদের পুলিশের হাতে তুলে দেয়া হবে।

একই দিনে সিটি প্রশাসক মাসকান্দা, টাউনহলসহ বিভিন্ন টার্মিনাল পরিদর্শন করেন। তিনি টার্মিনাল এলাকায় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তির চিত্র শোনেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেয়া প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

ঈদযাত্রার চাপ বাড়তেই ময়মনসিংহ ব্রীজ মোড়,মাসকান্দাসহ টার্মিনালগুলোতে টিকিট নিয়ে অনিয়ম, দালালচক্রের তৎপরতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ নতুন নয়। তবে এবার সাধারণ যাত্রীর ছদ্মবেশে নেমে সরাসরি অনিয়মের প্রমাণ পাওয়ায় বাস টার্মিনাল জুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসন সুত্র জানিয়েছে , ‘ঈদকে কেন্দ্র করে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহাসড়ক,বাস টার্মিনালসহ প্রতিটি জনবহুল পয়েন্টে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুলাহ আল মামুন জানান- ‘ময়মনসিংহ নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin