রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পৃথক তিন সড়ক দু/র্ঘটনায় গৌরনদীতে নিহ/ত ৩, আহ/ত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৩০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৬ মে) দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের মদিনা স্ট্যান্ড, বার্থী বাসস্ট্যান্ড ও বাটাজোর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গৌরনদী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী “দশমিনা এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব-১২-৩৪৪৬) নামের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা সেন্টু বেপারি, সান্টু হাওলাদার ও মজিবর শিকদার আহত হন।

অপরদিকে, সোমবার সন্ধ্যায় মদিনা স্ট্যান্ড এলাকায় বরিশালগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৫-৮৬৮৪) কে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিলে জসিম মৃধা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদীর বাটাজোর এলাকায় বেপরোয়া গতির তাজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন— উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হলে পেছন থেকে বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল মদিনা স্ট্যান্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত তাজ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গতি ও অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin