রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮১ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
আলহাজ্ব মোবারক আলী ছিলেন পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও এলাকার একজন কৃতী ব্যক্তি। তাঁর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে পৌরসভার ৯টি ও ইউনিয়নের ১০টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় ৯নং সেনগাঁও ইউনিয়ন দল প্রথমে ব্যাট করে ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে পৌরসভার ৭নং ওয়ার্ড দল ১৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, মোবারক আলীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইমদাদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ্ রিমু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক, যুগ্ম সম্পাদক রুবেল আলীসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আলহাজ্ব মোবারক আলী প্রায় ২৫ বছর কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নামে পীরগঞ্জে একটি চক্ষু হাসপাতাল ও চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin