শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

জামায়াতের ঈদ উপহার পেল সাতবাড়ীয়ার পঁাচ শতাধিক অসহায় দ/রিদ্র মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৭ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তবিবুর রহমানের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় ইউনিয়ের নিম্ন আয়ের দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে এ ঈদ উপহার বিতরণকালে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি টুটুল হুসাইন বিশ্বাস, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ইসমাইল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি টুটুল হুসাইন বিশ্বাস বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দঁাড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় তিনি জামায়াতে ইসলামীর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তবিবুর রহমানের জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাতবাড়িয়া ইউনিয়নের দরিদ্র, অসহায়, নিম্মআয়ের পঁাচ শতাধিক নারী-পুরুষকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী চাল,চিনি,সেমাই,সয়াবিন তেল,মসুরের ডাল ও আটা বিতরণ করা হয়।এদিকে সুজানগর উপজেলা জামায়াতের আমীর কে, এম, হেসাব উদ্দিন জানিয়েছেন,ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত ঈদের শিক্ষা।সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরণের উদ্যোগের মূল লক্ষ্য।জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ বলেও জানান তিনি ।

এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin