বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল জন্মজয়ন্তী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮৯ Time View

হেলাল শেখঃ মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী পালিত হয়েছে। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় অনন্য প্রতীক এই মহান কবির অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতির প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

সোমবার (২৫ মে ২০২৫) মানিকগঞ্জের শিবালয় উপজেলার স্মৃতিবিজড়িত কবির পত্নী প্রমীলা দেবীর স্মৃতি জড়ানো তেওতা জমিদার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবতার কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, কবিতা আবৃত্তি,গান, নৃত্য ও নাটকসহ নানা আয়োজনে সাজানো হয় বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা। বিভিন্ন সাংস্কৃতিক, কবি ও সাহিত্যিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। বাংলাদেশ শিশু একাডেমী,মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী-এর শিল্পীবৃন্দ এবং নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা-র পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ি। এছাড়াও শিশুদের জন্য প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির-এর সহধর্মিণী সায়লা কবির, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin