বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

থানচিতে শিশু ধ/র্ষণের প্রতি/বাদ, ধর্ষ/কের ফাঁ/সির দাবিতে বি/ক্ষোভ মিছিল ও সমাবেশ‌

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৬৩ Time View

থানচি প্রতিনিধি: মথি ত্রিপুরা।
বান্দরবানের থানচি উপজেলার ৫ বছর বয়সী এনা ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত বিজয় বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা। সোমবার (২৫ মে) বিকাল ৪:৩০ টায় উপজেলার যুব ও ছাত্র সমাজ উদ্যোগে থানচি মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজার প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু ত্রিমুখী প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা “শিশু ধর্ষকের ফাঁসি চাই”, “ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে”, “পাহাড়ে ও সমতলের নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর উপর এমন নৃশংস ঘটনা পুরো সমাজকে স্তম্ভিত করেছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত বিজয় বড়ুয়াকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত বিজয় বড়ুয়ার ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, তরুণ সমাজ সেবক নুমংপ্রু মারমা, রেমাক্রি জুনিয়র স্কুলে প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, যুব নেতা সিংওয়াইমং মারমা ও রেইংহাই ম্রো প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin