শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা সভাপতি হেলাল, সম্পাদক রাজু টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হা-মলার ঘটনা ঘটেছে- বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ 

‎পাইকগাছায় ঈদের আগে অ/স্থির মসলার বাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০২ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎কোরবানির ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাজারে সব ধরনের মসলার চাহিদা ও দাম কয়েকগুণ বেড়ে গেছে। খুলনাসহ পাইকগাছার বিভিন্ন খুচরা বাজারে জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, ও আদা-রসুনের দাম এখন ঊর্ধ্বমুখী।
‎পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদ ঘনিয়ে আসতেই বাজারে মসলাসহ নিত্যপণ্যের দাম যেন আকাশ ছুঁয়েছে। উৎসবের আনন্দের আগে এখন সাধারণ মানুষের লড়াই পণ্যের সাথে।
‎কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের মসলার দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। ঈদের আনন্দের আগে তাই মসলার বাজারেই এখন অস্থিরতার ছায়া। বাজারে এলাচ বর্তমানে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। লবঙ্গ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, জিরা ৭০০ থেকে ৮০০ টাকা, দারুচিনি ৫৫০ থেকে ৬০০ টাকা এবং ধনিয়ার গুঁড়া ৩০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া আদা, রসুন ও পেঁয়াজের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
‎আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকার দাবি থাকলেও খুচরা পর্যায়ে জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা-রসুনসহ প্রায় সব ধরনের মসলার দাম বেড়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
‎বিশেষ করে পোলাও চাল, মসলা, ভোজ্যতেল, সালাদের উপকরণ ও শুকনো খাদ্যপণ্যের বাজারে এখন ঊর্ধ্বমুখী দামের চাপ স্পষ্ট। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের একাংশের মতে, মৌসুমি চাহিদা বাড়ার কারণেই বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
‎দোকানগুলোতে মসলার পর্যাপ্ত মজুত থাকলেও দাম আগের তুলনায় বেশি। বিক্রেতাদের ভাষ্য, ঈদকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। এছাড়াও, নিত্যপণ্যের বাজারগুলোতে দেখা দিয়েছে অস্থিরতা। ঈদকে কেন্দ্র করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, আর সেই সুযোগে দাম বেড়েছে বিভিন্ন পণ্যের দাম।
‎
‎
প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছখ, খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin