
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সীমার উপর সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং গার্মেন্টস কারখানাগুলোতে নারী শ্রমিকদের উপর যৌন হয়রানি বন্ধের দাবিতে সোমবার (২৫ মে) বিকাল ৪টা ৩০ মিনিটে বাইপাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU)।
মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষণসহ সকল ধরনের যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারী অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।