রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছার লস্কর ও চাঁদখালীর দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিত/রণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার লস্কর ও চাঁদখালী ইউনিয়নের ৫ হাজার ৬৩৮ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৪ মে রোববার সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের উপস্থিতিতে উপজেলার এ দুই ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। লস্কর ইউনিয়নের ১ হাজার ৭৪৫ দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার আতাউল্লাহ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোজাম্মেল হোসেন, হাসানুজ্জামান, জিএম তাজ উদ্দিন, শরিফুল ইসলাম লিটন, পরমানন্দ সানা, অরবিন্দু কুমার মন্ডল, রফিকুল ইসলাম, দিলীপ কুমার মন্ডল, মর্জিনা বেগম, অঞ্জলী ঢালী ও অরুণ বেগম।

অপরদিকে শনিবার ও রোববার চাঁদখালী ইউনিয়নের ৩ হাজার ৮৯৩ দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, জিএম আমিন উদ্দিন, মতলেব মালী, জুলফিকার আলী, আনিসুর রহমান বিশ্বাস, কাইয়ুম হোসেন, আনিসুর রহমান সানা, জুলেখা খাতুন, ফাতিমাতুজ জোহরা রুপা, এস্নোয়ারা বেগম, মিঠুন চক্রবর্তী, নাসিম উদ্দিন ও সীমা সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin