রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

বাবুগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬০ Time View

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ মে ২০২৬) বিকেল ৫টায় রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin