রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

ব-জ্রপাতে নিরাপদ থাকার জন্য ক/রণীয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

যত্রতত্র বজ্রপাতে জীবনহানির ঘটনা ঘটছে। আকাশে বিজলী চমকালেই প্রাণনাশের ভয়ে মানুষ অত্যন্ত বিচলিত হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটাছুটি করছে। এটা যে শুধু মানুষের উপরই পড়ছে তা নয়, গরু, মহিষ, গাছপালা প্রভৃতির উপর পতিত হয়ে ঝলশে দিচ্ছে।

অতীতে বিভীষিকাময় এই বজ্রপাতের ঘটনা খুব কমই শোনা যেতো। বর্তমানে এর মাত্রা ক্রমশ বেড়েই চলছে এবং নিমিষেই ঘটছে প্রাণহানী। রেডিও, টেলিভিশনের খবর চালু করলেই এবং পত্রিকার পাতা খুললেই বজ্রপাতে হতাহতদের ভয়ঙ্কর ছবি চোখের সামনে ভেসে ওঠে।

আবহাওয়াবিদ ও বিজ্ঞানীরা এর কারণ হিসেবে বায়ুমন্ডলের উষ্ণতা, বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসকে দায়ী করছেন। কেউ কেউ বনজঙ্গল, বড় বড় গাছপালা নিধন ও তাল গাছের স্বল্পতাকে দায়ী করেছেন। আবহাওয়াবিদগণ বলছেন, মূলত বৈরী আবহাওয়ার কারণেই এসব ঘটে থাকে।

বজ্রপাতে নিরাপদ থাকার জন্য করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বরিশালের গৌরনদী উপজেলার স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

পরামর্শগুলো হলো-প্রতিটি ভবনে বজ্র নিরোধক দন্ড স্থাপন নিশ্চিতকরণ। আকাশে মেঘ দেখা দিলে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া। প্রয়োজনের রাবারের জুতা ও কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করা। বজ্রপাতের সময় দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেয়া। বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি বা রেলিং, মোবাইল টাওয়ার, উঁচু গাছ ইত্যাদির সংস্পর্শে না থাকা। বজ্রপাতে সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকা এবং এগুলো বন্ধ রাখা।

নদী, পুকুর, ডোবা বা জলাশয়ে থাকা অনিরাপদ। গাড়ির ভেতরে অবস্থান করলে, গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ না ঘটানো। বজ্রপাতের সময় জানালার কাছাকাছি ও বারান্দায় না থাকা। ঝড় -বৃষ্টির মৌসুমে বাইরে গমনাগমনের আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জেনে মেনে চলা। তালগাছ প্রাকৃতিক বজ্র নিরোধক হিসেবে কাজ করে। বেশি করে তাল গাছ রোপন। যেকোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সেবা নিতে নিকটস্থ ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখা অথবা হট লাইন নাম্বার ১০২-তে কল করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin