রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

‎পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৯ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনার পাইকগাছার দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের ৪৯ নং তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
‎জানা গেছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতির উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় এ বিদ্যালয়কে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচন করা হয়।
‎ জাতিয় শিক্ষা পদক-২০২৬ এর বাছাই কমিটি নানা ক্যাটাগরিতে যাচাই-বাছাই সম্পন্ন করে তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচন করেছেন। জেলার শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় উপজেলার ২১মে বৃহস্পতিবার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকরা তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
‎এদিকে জেলা শ্রেষ্ট সপ্রাবি নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম ও তার সহকর্মীদের পক্ষ থেকে শিক্ষা পদক বাছাই কমিটি, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও সহকারি শিক্ষক সমিতিসহ দেলুটি বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা, খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin